×

জাতীয়

মেট্রোরেল চলাচলের নতুন সিদ্ধান্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৪:১১ পিএম

মেট্রোরেল চলাচলের নতুন সিদ্ধান্ত

মেট্রোরেল চলাচলের নতুন সিদ্ধান্ত। ছবি: সংগৃহীত

যাত্রীদের নিরাপত্তায় মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়ায় মেট্রোরেল স্টেশনসমূহে মেট্রো চলাচল বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য নিশ্চিত করেছে।

সাময়িক সময়ের জন্য বেলা ২টা ২৫ মিনিট থেকে মিরপুর-১০, মিরপুর-১১, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনসমূহে মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত এবং মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক থাকবে। বন্ধ স্টেশনসমূহ চালু হলে তাৎক্ষণিকভাবে তা গণমাধ্যমে জানিয়ে দেয়া হবে।

 এর আগে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে পুরো ঢাকায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায়-দফায় সংঘর্ষ হয়।

 শেষ খবর পাওয়া পর্যন্ত শনির আখড়া, কাজলা ও যাত্রাবাড়ী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। যাত্রাবাড়ী, মিরপুর ১০, বাড্ডা রামপুরা মহাখালী এবং আইডিয়াল কলেজের সামনে পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায়-দফায় সংঘর্ষ হওয়ার খবর পাওয়া গেছে। 

দুপুরে জাতীয় সংসদ ভবনের টানেলের নীচে সাংবাদিকদের আইনমন্ত্রী আনিসুল হক জানান, কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সরকার আলোচনায় বসতে রাজি।

আরো পড়ুন: উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত

মন্ত্রী বলেন, আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে সরকার। আমাকে ও শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। ওরা চাইলে আমরা আজকেই আলোচনায় বসতে রাজি আছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App