×

জাতীয়

ফেসবুক-টিকটক খুলে দেয়া হবে কখন, জানা যাবে বুধবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ১০:২২ পিএম

ফেসবুক-টিকটক খুলে দেয়া হবে কখন, জানা যাবে বুধবার

ছবি: সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, ফেসবুক ও টিকটক কখন খুলে দেয়া হবে, তা বুধবার (৩১ জুলাই) জানা যাবে। মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যম কবে চালু করা হবে- এ প্রশ্নের জবাবে পলক বলেন, ওই দিন সকাল ১১টার পর জানাতে পারব। টিকটক, ইউটিউব ও ফেসবুকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।  তাদেরমৌখিক ও লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। এরই মধ্যে টিকটক আনুষ্ঠানিকভাবে আমাদের জানিয়েছে, তারা উপস্থিত হয়ে জবাব দিতে চায়।

প্রতিমন্ত্রী বলেন, তবে ফেসবুক ও ইউটিউব বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) কোনো জবাব দেয়নি। যে কারণে উল্লেখিত দিনে সকাল ৯টা, ১০টা ও ১১টায় তিন প্রতিষ্ঠানকে বিটিআরসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার চিঠি দেয়া হয়েছে। তাই সকাল ১১টার পর যদি তাদের কাছ থেকে ব্যাখ্যা পাই তা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়া হবে।  আর না পেলেও আমরা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত জানাতে পারব।

আরো পড়ুন: যেভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে, জানালেন শিক্ষামন্ত্রী

আরো পড়ুন: বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশে সমর্থন যুক্তরাষ্ট্রের

উল্লেখ্য, গত ১৮ জুলাই সারাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে রাত আনুমানিক ৯টার দিকে সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এরপর গত ২৩ জুলাই রাত থেকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে চালু করা হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। তবে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও টিকটক বন্ধ ছিল। এছাড়াও সহিংসতার কারণে টানা ১০ দিন সারাদেশে বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট সেবা। 

অবশেষে গত ২৮ জুলাই বিকেল পৌনে ৩টার দিক থেকে ধীরে ধীরে মোবাইল ইন্টারনেট সেবা চালু করা হয়। ৩টার পর থেকে অধিকাংশ গ্রাহক মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। তবে মোবাইল ইন্টারনেট চালু হলেও ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, এক্স বন্ধ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিপি নেতাদের ওপর হামলা ও পুলিশি বাধার নিন্দা

বিচারের দাবি ১১ দলীয় ঐক্যের এনসিপি নেতাদের ওপর হামলা ও পুলিশি বাধার নিন্দা

বিপিএল আয়োজনের পর্যাপ্ত সময় হাতে নেই: তামিম

বিপিএল আয়োজনের পর্যাপ্ত সময় হাতে নেই: তামিম

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে

নাহিদ ইসলাম এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App