×

জাতীয়

কোটা আন্দোলন

গ্রেপ্তারকৃত ৩৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিনের শুনানি আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৩:০৯ পিএম

গ্রেপ্তারকৃত ৩৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিনের শুনানি আজ

ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা কিংবা নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকায় রুজু হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ৩৬ জন এইচএসসি পরীক্ষার্থীকে। শুক্রবার (২ আগস্ট) বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা সিএমএম কোর্টে এসব পরীক্ষার্থীদের জামিনের শুনানি অনুষ্ঠিত হবে। আইন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরীফ মাহমুদ অপু এক বিজ্ঞপ্তিতে জানান, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে সহিংস ঘটনায় আটকদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থী থাকলে তাদের জামিনে মুক্তি পাওয়ার বিষয়ে আইনি সহায়তা দেবে সরকার। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ না থাকলে তাদের জামিনের ক্ষেত্রেও আইনি সহায়তা দেয়া হবে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটকদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে।

এদিকে, বৃহস্পতিবার পুলিশের হেফাজতে থাকা তিন এইচএসসি পরীক্ষার্থী শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় জামিন পেয়েছেন।

দেশের বর্তমান পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে বলেও জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এরই মধ্যে বোর্ডগুলোর পক্ষ থেকে নতুন সূচিও প্রকাশ করা হয়েছে।

আরো পড়ুন : আটক পরীক্ষার্থীর জামিনে আইনি সহায়তা দেবে সরকার

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বাড়ি দখল-চেষ্টার অভিযোগ, হামলা-ভাঙচুর

রাজধানীতে বাড়ি দখল-চেষ্টার অভিযোগ, হামলা-ভাঙচুর

ডা. শফিকুর রহমানের সঙ্গে ব্রুনাই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে ব্রুনাই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্য সময় জানা গেল

তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্য সময় জানা গেল

ভারতে বন্যা ও ভূমিধস, নিহত ৫৬

ভারতে বন্যা ও ভূমিধস, নিহত ৫৬

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App