×

জাতীয়

গণতান্ত্রিক শক্তির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার গঠনের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৬:৩৯ পিএম

গণতান্ত্রিক শক্তির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার গঠনের দাবি

ছবি: সংগৃহীত

সারাদেশে লুণ্ঠন, সাম্প্রদায়িক সহিংসতা, হত্যাকাণ্ড ও দখলবাজীর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সব গণতান্ত্রিক শক্তির সঙ্গে আলোচনা করে দ্রুত অন্তবর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

বুধবার (৭ আগস্ট) দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে রাষ্ট্রীয় স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা-লুটপাট, হত্যাকারী ও দখলবাজীর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তা বন্ধে রাষ্ট্রীয় প্রশাসনের উদ্যোগ নেবার দাবি জানিয়েছেন। 

একইসঙ্গে দলের নেতা-কর্মী ও অপরাপর বামপন্থী প্রগতিশীল-গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সর্বস্তরের গণতন্ত্রমনা জনগণকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করে লুণ্ঠন, হত্যা, সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধের আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে ফিরোজ বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতনের পর আন্দোলনকারী ছাত্রনেতাদের ও সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এখনও পর্যন্ত অন্তর্বর্তী সরকার গঠিত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।

আরো পড়ুন: অন্তর্বর্তী সরকার: বাম প্রগতিশীলদের সঙ্গে আলোচনা না করায় গভীর উদ্বেগ

বিবৃতিতে তিনি বলেন, বৈষম্য, বঞ্চনা, দুর্নীতি ও ফ্যাসিস্ট আচরণের বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 

এখন পর্যন্ত বাম-প্রগতিশীল রাজনৈতিক দলসমূহের সঙ্গে আলোচনা না করায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বাস্তবে গত ২ দিন ধরে দেশে কোন সরকার না থাকায় সর্বক্ষেত্রে এক অরাজক ও বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। তিনি অবিলম্বে সব ছাত্র সংগঠনের নেতার ও বাম-গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং সামাজিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সবার মতামতের ভিত্তিতে একটি অন্তবর্তীকালীন সরকার গঠন করে ছাত্র গণঅভ্যুত্থানের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়ন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জোর দাবি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App