×

জাতীয়

১০ বছর পর পুলিশ এসকর্ট পাচ্ছেন খালেদা জিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৭:০৪ পিএম

১০ বছর পর পুলিশ এসকর্ট পাচ্ছেন খালেদা জিয়া

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশ এসকর্টের আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে ১০ বছর পর পুলিশ এসকর্ট পেতে যাচ্ছেন তিনি।

মঙ্গলবার (১৩ আগস্ট) মন্ত্রণালয় থেকে এ আদেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, প্রথম নারী মুক্তিযোদ্ধা ও প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশ এসকর্টের আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার মাধ্যমে এ বিষয়টি অবহিত করা হয়েছে।

গত ২০১৪ সালে বিরোধীদলীয় পদ হারানোর পর তার পুলিশ এসকর্ট প্রত্যাহার করে নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার।

এদিকে গত ৬ আগস্ট বিএনপি চেয়ারপারসনকে কারাবন্দি থেকে মুক্তি দেয়া হয়। বঙ্গভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীপ্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে। এছাড়া পাসপোর্টও ফিরে পেয়েছেন তিনি।

আরো পড়ুন: ১৬ আগস্ট খালেদা জিয়ার জন্য প্রার্থনা সভা

গত ৬ আগস্ট তার পাসপোর্ট নবায়নের সব প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের পক্ষে তার প্রতিনিধির কাছে নবায়ন করা মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) হস্তান্তর করা হয় বলে জানা গেছে।

প্রসঙ্গত, দুই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল। এরপর ৬ মাস পরপর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানো হয়। তবে সাজা স্থগিতের সময় তার স্বাভাবিক চলাচল ছিল মানা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি

পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন

পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন

মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রুমি, ছেড়েছেন গাজীপুর

মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রুমি, ছেড়েছেন গাজীপুর

সিলেটে এক দিনে তিন মরদেহ উদ্ধার

সিলেটে এক দিনে তিন মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App