×

জাতীয়

১৫ আগস্টে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচুর সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৯:০১ পিএম

১৫ আগস্টে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচুর সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন বলেছেন, ১৫ আগস্টে নিরাপত্তা রক্ষায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। মঙ্গলবার (১৩ আগস্ট) সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এদিন জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অন্যান্য উপদেষ্টাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের প্রজ্ঞাপন প্রস্তুত রেখেছেন তারা। উপরের নির্দেশনা পেলে এদিন সেটা জারি হতে পারে। কোনো কারণে না হলে বুধবার (১৪ আগস্ট) হবে।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা ১৫ আগস্টে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করব। ওই দিনের নিরাপত্তায় পুলিশ থাকবে, বিজিবি-র‌্যাব থাকবে। হয়তো সেনাবাহিনীও থাকবে। সীমান্তে বিজিবি আর পিঠ দেখাবে না। অনেক হয়েছে। সেই দিন চলে গেছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের এই ফোর্সগুলোকে দানব বানানো হয়েছে। যারা বানিয়েছে তাদের আমি পারি আর না পারি, তাদের আন্তর্জাতিক আদালতে নিয়ে যাব। তারা কত লোক মেরেছে, প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে বর্ডারে।

এম. সাখাওয়াত হোসেন বলেন, পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী এগুলো ন্যাশনাল ফোর্স, এটা কারও পারসোনাল ফোর্স না। আমি মনে করি, আই উইল ট্রাই টু ব্রিং দেম অন টু দ্য জাস্টিস। দেশে এবং দেশের বাইরে, সে যত বড়ই হোক। আমার হাতে যদি পড়ে, আই উইল স্ট্রেট পুট দেম ইনটু দ্য জেল। আমরা ইতোমধ্যে কিছু কিছু অ্যাকশনে গেছি পুলিশের ভেতরে, যারা পুলিশকে দানব বানিয়েছে। আপনারা মনে করবেন না, আমি শুধু আপনাদের সঙ্গে পেপটক করি। দিস পার্টি ওয়ার্স্ট অ্যান্ড ফ্যাসিস্ট পার্টি। এক্সাক্টলি হোয়াট দ্য ফ্যাসিস্ট ডিড। যাদের বর্ডার রক্ষা করার কথা, তাদের বলে পিঠ দেখাও। নো মোর। ইনশাল্লাহ, ইট ইজ নট গোয়িং টু বি এনি মোর।

আরো পড়ুন: ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি সরকারি প্রসেসের মধ্যে কাজ হচ্ছে। আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু সুপারিশ চলে গেছে। আমি নাম বলব না এই মুহূর্তে। তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার আশ্বাসে পুলিশ মাঠে নেমেছে। পুলিশ নিজেরা বলেছে, আমরা লজ্জিত। যখন আমি বললাম, আপনাদেরই একজন বাপ ছেলে মৃত্যুর পরে বলছে কয়টা বুলেটে একটা ছেলে মারা যায়। অনেক পুলিশ সদস্য বলেছেন, আমরা ওই পথে যাইনি এজন্য আমাদের সরিয়ে দিয়ে বিভিন্ন কারণে চাকরিচ্যুত করেছে। আমি তাদের আশ্বাস দিয়েছি যে, উই উইল সি, উই উইল ব্রিং দেম ব্যাক।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, চিন্তা করবেন না, পুলিশ খুবই অনুতপ্ত। এদের যারা দানব বানিয়েছে, আমি আবার বলছি, উইল নট লিভ দেম। একটু সবুর করেন, একটি সরকারি অ্যাকশন নিতে গেলে কতগুলো প্রসেস আছে। টপ টপ করে করা যায় না। তার পরে দেখবেন, তিন বছর আবার চলে আসছে। আমরা এখন বের করার চেষ্টা করছি হুকুমের আসামিদের। পুলিশ বলছে, এই ইউনিফর্ম পরে আমরা এক দিনের জন্য বের হতে চাই না।’ এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পুলিশের পোশাক ও ব্যাজের নতুন ডিজাইন দেয়ার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, টিভিতে আগুন দেয়া হয়েছে। এখন শোনা যাচ্ছে, ভেতর থেকে নাকি লাগানো হয়েছে। এখন পর্যন্ত জানা গেলো না, কারা আগুন লাগিয়েছে। টিভির সম্প্রচারে যারা আছেন, তারা ইনকুয়ারি করেন। কারা আগুন লাগিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসছে দৈনিক এশিয়া পোস্ট, ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

আসছে দৈনিক এশিয়া পোস্ট, ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী

একনেকে যেসব প্রকল্প স্থগিত

একনেকে যেসব প্রকল্প স্থগিত

হাম ও ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু

হাম ও ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App