×

জাতীয়

আট অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১২:২৫ পিএম

আট অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ক্সকবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি  বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরো পড়ুন: যেভাবে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড করলো কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র

এদিকে, আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাসের এই দিনে

১৫ জুলাই ইতিহাসের এই দিনে

বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

বুধবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

মুক্তির আগেই ‘হোপ’ ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে

মুক্তির আগেই ‘হোপ’ ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App