×

জাতীয়

ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১১:৪১ এএম

ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আগামী ২৬ আগস্ট (সোমবার)। এ উপলক্ষে ওইদিন সরকারি ছুটি থাকবে। একদিন ছুটি নিলেই মোট চারদিনের লম্বা ছুটি পাবেন সরকারি ও ব্যাংক কর্মচারীরা। অর্থাৎ শুক্র ও শনিবার (২৩ ও ২৪ আগস্ট) এমনিতেই সাপ্তাহিক ছুটি। এরপর মাঝে রবিবার (২৫ আগস্ট) আবার অফিস খোলা। সেক্ষেত্রে সেদিন ছুটি নিলেই শুক্র, শনি, রোব ও সোমবার টানা চারদিন ছুটি কাটাতে পারবেন সরকারি ও ব্যাংক কর্মচারীরা।

এর আগে, গত বছরের ২৫ অক্টোবর ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তখন জানানো হয়, ২০২৪ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এরমধ্যে দুই দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। 

সাধারণ ছুটি হলো-২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ৫ এপ্রিল জুমাতুল বিদা, ১১ এপ্রিল ঈদুল ফিতর, পহেলা মে মে দিবস, ২২ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখি পূর্ণিমা), ১৭ জুন ঈদুল আজহা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ২৬ আগস্ট জন্মাষ্টমী, ১৬ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.), ১৩ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)।

নির্বাহী আদেশে ছুটি হলো- ২৬ ফেব্রুয়ারি শবে বরাত, ৭ এপ্রিল শবে কদর, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১০ এবং ১২ এপ্রিল ঈদুল ফিতরের আগে ও পরের দুই দিন, ১৬ এবং ১৮ জুন ঈদুল আজহার আগে ও পরের ২ দিন এবং ১৭ জুলাই আশুরার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। তবে, এ বছর শেখ হাসিনা সরকারের পতনের পর ১৫ আগস্ট শোক দিবসের ছুটি বাতিল করা হয়।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App