×

জাতীয়

ঢাকায় আসছেন মার্কিন সিনেটর ডিক ডারবিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৩:৪৯ পিএম

ঢাকায় আসছেন মার্কিন সিনেটর ডিক ডারবিন

যুক্তরাষ্ট্রের সিনেটর ডিক ডারবিন।

ঢাকা সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর ডিক ডারবিন। আগামী ২৬ আগস্ট তিন দিনের সফরে ঢাকায় আসছেন তিনি। ঢাকা সফরকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন ডারবিন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক করবেন এই মার্কিন সিনেটর। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এটাই হবে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো শীর্ষ পর্যায়ের নেতার ঢাকা সফর।

ডিক ডারবিন বিগত ২২ বছর ধরে সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বন্ধু তিনি। বিগত শেখ হাসিনার সরকারের সময় ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। ড. ইউনূসকে হয়রানি না করার জন্য একাধিকবার শেখ হাসিনার প্রতি আহ্বানও জানিয়েছিলেন ডারবিন।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের এই রাজনৈতিক নেতা সফরকালে বিভিন্ন বৈঠকে দুদেশের মধ্যে আগামী দিনের সম্পর্কের বার্তা দেবেন বলে আশা করা যাচ্ছে।

আরো পড়ুন : বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থে কাজ করবে পেন্টাগন

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App