×

জাতীয়

ছটফট করতে করতে মারা গেলেন বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ সুমন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৮:৫১ পিএম

ছটফট করতে করতে মারা গেলেন বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ সুমন

মো. সুমন মিয়া

ছাত্র-জনতার আন্দোলনে গুরুতর আহত হওয়া মাদরাসা ছাত্র মো. সুমন মিয়া (২০)  ছটফট করতে করতে মারা গেছেন। শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাতটায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত হওয়ার ৩৪ দিন পর তার মৃত্যু হয়।

নিহত সুমনের বড় ভাই জুলহাস মিয়া জানান, নিহত সুমন নরসিংদীর মাধবদী পৌর শহরের সিদ্দিকনগর এলাকার মৃত হাসান আলীর ছেলে। মাধবদী জালপট্টি দাখিল মাদরাসার দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল সুমন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাধবদী এলাকায় গুরুতর আহত হয়েছিল সুমন। 

তিনি জানান,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম দিক থেকেই সক্রিয়ভাবে অংশ নেয় সুমন। তাকে বার বার আটকানোর চেষ্টা করেও ধরে রাখা যায়নি। নরসিংদীসহ সারাদেশ যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল ঠিক তখনই গত ২০ জুলাই মাধবদী থানার সামনে সুমন পিঠে  গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

জুলহাস জানান, তাকে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে নিয়ে আসি। সেখানে  চিকিৎসাধীন  থাকাকালীন তার অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রতি মুহুর্তে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে সুমন। অবশেষে সকল যন্ত্রণার অবসান করে আজ সকালে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।  

তিনি জানান, কিছুক্ষণের মধ্যে হাসপাতালের সকল কাজ গুছিয়ে তারা সুমনের লাশ নিয়ে নরসিংদীতে ফিরবেন। তারা দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি তার ছোট ভাই সুমন সবজি বিক্রি করে সংসারে সাহায্য করতো। 

সে মাকে নিয়ে মাধবদী সিদ্দিকনগর এলাকায় ৩ হাজার টাকায় একটি ভাড়া বাসায় থাকত। তাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল। তার এই অকাল মৃত্যুতে আমাদের সেই স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল। আমি আমার ভাইয়ের হত্যার বিচার দাবি করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নির্বাচন কমিশনারের পদত্যাগ কেন চাইছেন আন্দোলনকারীরা?

নির্বাচন কমিশনারের পদত্যাগ কেন চাইছেন আন্দোলনকারীরা?

বিএসএফের গুলি আহত কৃষক, পাল্টা গুলি বিজিবির

বিএসএফের গুলি আহত কৃষক, পাল্টা গুলি বিজিবির

যেসব কারণে বাতিল হতে পারে ভিসা, জানাল দূতাবাস

যেসব কারণে বাতিল হতে পারে ভিসা, জানাল দূতাবাস

প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা চালু

প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App