×

জাতীয়

‘ভূমি জরিপ কার্যক্রম দীর্ঘসূত্রিতার কারণে জনগণ প্রকৃত সুফল পাচ্ছেন না’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৮:৪৫ পিএম

‘ভূমি জরিপ কার্যক্রম দীর্ঘসূত্রিতার কারণে জনগণ প্রকৃত সুফল পাচ্ছেন না’

এ. এফ. হাসান আরিফ

ভূমি জরিপ কার্যক্রম দীর্ঘসূত্রিতার কারণে জনগণ প্রকৃত সুফল পাচ্ছেন না বলে জানিয়েছেন, স্থানীয় সরকার ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। তিনি বলেন, এজন্য জরিপ কার্যক্রমকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। 

তিনি জরিপ কার্যক্রমকে আরো ফলপ্রসূ করতে ভারত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার জরিপ প্রথা তুলনামূলক স্টাডির ফলাফলের আলোকে ভূমি মন্ত্রণালয় ও আওতাধীন সংশ্লিষ্ট সংস্থাকে জরুরি ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। 

নতুন দায়িত্বপ্রাপ্ত ভূমি উপদেষ্টা বুধবার (২৮ আগস্ট) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় এবং আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সভায় স্বাগত বক্তব্যে ভূমি সচিব মো: খলিলুর রহমান মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম তুলে ধরেন।

এ. এফ. হাসান আরিফ বিগত ২০০৮ সালের তুলনায় ২০২৪ সালে ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমে ইতিবাচক অগ্রগতি ও অর্জনের কথা তুলে ধরে বলেন, এ অর্জনকে ধরে রাখতে হলে ভূমি জরিপ ব্যবস্থা হয়রানিমুক্ত ও ভূমি বিষয়ক অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

তিনি আরো বলেন, স্বচ্ছ ,টেকসই ভূমি ব্যবস্থাপনা ও ভূমির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, প্রতি বছর ভূমি জাল দলিলের মাধ্যমে অর্থ ও সময়ের অপচয়ের পাশাপাশি আইন আদালত অঙ্গনে মামলা জট সৃষ্টি হয়। এ ব্যপারে তিনি সূষ্ঠ ভূমি জোনিং ও কঠোর আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

ভূমি উপদেষ্টা বলেন, যে সব প্রভাবশালী ব্যক্তি অসৎ উপায়ে দেশের বিভিন্ন স্থানে অসংখ্য জমি-জমা কিনছে, তার সঠিক তথ্য দ্রুত নির্ণয়ে সমন্বিত ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। এতে করে ভূমি বিষয়ক দুর্নীতি অনেকাংশে হ্রাস পাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২০২৮ কোপা আমেরিকার আয়োজক দেশের নাম জানা গেল

২০২৮ কোপা আমেরিকার আয়োজক দেশের নাম জানা গেল

শিশুকে নিরাপদে সরিয়ে দিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা

শিশুকে নিরাপদে সরিয়ে দিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা

সার্টিফিকেট তুলতে ঘুরতে হয় ১০ দপ্তরে, ভোগান্তির শিকার শিক্ষার্থীরা

সার্টিফিকেট তুলতে ঘুরতে হয় ১০ দপ্তরে, ভোগান্তির শিকার শিক্ষার্থীরা

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পদ্মা ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পদ্মা ব্যাংক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App