×

জাতীয়

নিবন্ধন ফিরে পেতে রবিবার আপিল বিভাগে আবেদন করবে জামায়াত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৭:৪৬ পিএম

নিবন্ধন ফিরে পেতে রবিবার আপিল বিভাগে আবেদন করবে জামায়াত

ছবি: সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার আবেদন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (১ সেপ্টেম্বর) এ আবেদন করা হবে। 

শনিবার (৩১ আগস্ট) জামায়াতে ইসলামীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডিসমিস ফর ডিফল্ট’ হিসেবে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত (রিস্টোর) করতে রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হবে।

এক রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তী সময়ে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী।

তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত বছরের নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ ‘ডিসমিস ফর ডিফল্ট’ বলে আপিল খারিজের আদেশ দেন। ফলে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল থাকে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১ আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনা সরকার। সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারায় জামায়াত, ছাত্রশিবিরসহ তাদের অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। তবে গত ২৮ আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়।

আরো পড়ুন- জামায়াত-শিবিরের নিষেধাজ্ঞা প্রত্যাহার :প্রজ্ঞাপনে যা আছে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দল হিসেবে দেশব্যাপী আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে’

প্রসিকিউটর তামিম ‘দল হিসেবে দেশব্যাপী আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে’

ভারতের পেট্রাপোলে সমাবেশের পর বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

শেখ হাসিনার ফেরার গুঞ্জন ভারতের পেট্রাপোলে সমাবেশের পর বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: ডা. জুবাইদা রহমান

মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: ডা. জুবাইদা রহমান

স্থায়ী হলো ক্যাডার বহির্ভূত ২৭ সহকারী সচিবের চাকরি

স্থায়ী হলো ক্যাডার বহির্ভূত ২৭ সহকারী সচিবের চাকরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App