×

জাতীয়

সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে দুই মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০১ পিএম

সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে দুই মামলা

ছবি: সংগৃহীত

নাটোর-৩ (সিংড়া) আসনের সাবেক সংসদ সদস্য, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং আওয়ামী লীগ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলকের নামে নাটোরের সিংড়া থানায় আরো দুইটি মামলা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের এজেন্টকে মারধর এবং নাটোরের সিংড়ায় বিএনপির দলীয় কর্মসূচিতে নেতাদের মারধরের অভিযোগে এ মামলা করা হয়।  

সোমবার (২ সেপ্টেম্বর) রাতে নাটোরের সিংড়া উপজেলার বিএনপি ও যুবদলের দুই নেতা বাদী হয়ে মামলা দুটি করেন।

সিংড়া উপজেলার ১২নং রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বাদী হয়ে সিংড়া থানায় একটি মারধরের মামলা করেন। এতে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। পলক ছাড়াও ১৫ জনের নাম উল্লেখ করে আরও ৩০-৪০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মারধরের অভিযোগে অপর মামলা করেন রামানন্দ খাজুরা ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. শিমুল হোসেন। এ মামলাতেও প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী পলককে। পলক ছাড়াও ২৭ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

আরো পড়ুন: ৫৭ বাংলাদেশিকে ক্ষমা: আরব আমিরাতের প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টার চিঠি, যা লিখলেন

পলক ছাড়াও দুই মামলায় আসামি করা হয়েছে রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মুকুল হোসেনকে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচিতে কৈগ্রাম এলাকায় ৩০/৪০ জন দেশীয় ও আগ্নেয় অস্ত্রসহ মোটরসাইকেল এবং ভ্যানযোগে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় লোহার রড দিয়ে বিএনপি নেতাদের পিটিয়ে রক্তাক্ত করা হয়। বাদীর একটি মুঠোফোন ছিনতাই করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন। মামলা করলে প্রাণনাশেরও হুমকি দেয় আসামিরা।

অপর মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের এজেন্ট থাকায় অবস্থায় বাদোপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে মারধর, মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন যুবদল নেতা শিমুল হোসেন। পরেরদিন উপজেলার হরিণী তিন মাথা মোড়ে এসে বিবাদীকে রক্তাক্ত করে আসামিরা।

মামলা দুটির সত্যতা নিশ্চিত করে সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App