×

জাতীয়

রোহিঙ্গাদের তৃতীয় দেশে পুনর্বাসনের জোর দিলেন ড. ইউনূস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৮ পিএম

রোহিঙ্গাদের তৃতীয় দেশে পুনর্বাসনের জোর দিলেন ড. ইউনূস

ছবি: সংগৃহীত

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের দ্রুত তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের ওপর জোর দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (৮ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) কর্মকর্তারা বৈঠক করতে গেলে তিনি এ আহ্বান জানান।

আইওএম বাংলাদেশের মিশন প্রধান আবদু সাত্তার ইসোয়েভ এ সময় যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোতে রোহিঙ্গাদের পুর্নবাসসনের চিত্র তুলে ধরেন।

আরো পড়ুন: স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রে হাজার হাজার রোহিঙ্গাকে তাদের দেশে পুনর্বাসনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, তবে প্রক্রিয়াটি ত্বরান্বিত হয়নি বলেও বৈঠকে জানানো হয়। প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের প্রক্রিয়াটি দ্রুতগতিতে করতে নির্দেশ দেন।

তিনি বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলেন, পুনর্বাসন প্রক্রিয়া সহজ, নিয়মিত এবং মসৃণ হওয়া উচিত। এটি প্রক্রিয়া সবচেয়ে সহজ হওয়া উচিত।

আইওএম বাংলাদেশের প্রধান বলেন, ১২ বছরের ব্যবধানে ২০২২ সালে রোহিঙ্গাদের পুনর্বাসন আবার শুরু হয়েছিল। তবে এই বছরই প্রক্রিয়াটি কিছুটা গতি পেয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন, স্বরাষ্ট্র সচিব আবদুল মোমেন, এসডিজি বিষয়ক সচিব লামিয়া মোরশেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান এবং আইওএমের ডেপুটি চিফ অব মিশন ফাতিমা নুসরাথ গাজ্জালী ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিস ইউনিভার্সের প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন মাহি, সেরা ৩০-এ যারা

মিস ইউনিভার্সের প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন মাহি, সেরা ৩০-এ যারা

খুলনায় বিভিন্নস্থানে গুলিবর্ষণ, আওয়ামী লীগ নেতা নিহত

খুলনায় বিভিন্নস্থানে গুলিবর্ষণ, আওয়ামী লীগ নেতা নিহত

রাজধানীতে সকালে হালকা শীতের অনুভূতি, তাপমাত্রা ১৯.৫

রাজধানীতে সকালে হালকা শীতের অনুভূতি, তাপমাত্রা ১৯.৫

বোর্ডে ভোটাভুটির পর পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

বোর্ডে ভোটাভুটির পর পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App