আরো ৪৬৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরো এক জনের মৃত্য হয়েছে। পাশাপাশি ভাইরাসটি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৪৬৩ জন। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) সময়ের মধ্যে তারা আক্রান্ত হয়।
রবিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন: রোহিঙ্গাদের তৃতীয় দেশে পুনর্বাসনের জোর দিলেন ড. ইউনূস
এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৯১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫২, ঢাকা উত্তর সিটিতে ৬৫, ঢাকা দক্ষিণ সিটিতে ১২৮, খুলনা বিভাগে ৪৬ ও ময়মনসিংহ বিভাগে ৯ জন রয়েছেন। গত এক দিনে সারাদেশে ৩৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১৩ হাজার ৯৯২ জন। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।
