×

জাতীয়

গণভবনে যে প্রকল্প চান আন্দালিব পার্থ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৮ এএম

গণভবনে যে প্রকল্প চান আন্দালিব পার্থ

ছবি:সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে গত জুলাই-আগস্টে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৩১ জন ছাত্র-জনতা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এর বাইরে আহত হয়েছেন আরো ১৯ হাজার ২০০ জনের বেশি মানুষ। তাদের পাশে দাঁড়াতে এবার অন্তর্বর্তীকালীন সরকারকে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। 

গণভবনে শহীদ পরিবারের জন্য আবাসন প্রকল্পের দাবি জানিয়েছেন পার্থ। পাশাপাশি শহীদদের আত্মত্যাগকে স্মরণ করার থেকে মূল্যায়ন করতে সরকারকে মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন তিনি। যেই লক্ষ্যে আহতদের চিকিৎসার পাশাপাশি যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। 

আরো: পড়ুন: কর্মসূচি নিয়ে বার্তা দিলেন সারজিস

নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন পার্থ।

তিনি লিখেন, ‘গণভবন যেহেতু ১৫ একর এর বিশাল জায়গা নিয়ে বিস্তৃত; সেহেতু গণভবনকে জাদুঘরের পাশাপাশি যদি আবাসন প্রকল্প করে শহীদদের পরিবারকে দেয়া হয় আর আহতদের কিংবা গুরুতর আহতদের সুচিকিৎসার পাশাপাশি যদি যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেয়া যায়; তাহলে আমার ধারণা উনাদের উপকার হত।’

পার্থ আরো লিখেছেন, ‘ইতিহাস বলে যারা আত্মত্যাগ করে তাদের আমরা স্মরণ করি, কিন্তু মূল্যায়ন করার জায়গায় মনোযোগী হই না। ইমোশন ভালো তবে ইমোশনের সঙ্গে পুনর্বাসন বেশি ভালো...।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App