×

জাতীয়

মোহাম্মদপুর কাঁচাবাজারে শৃঙ্খলা ফেরাতে ডিএনসিসির কমিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৪ পিএম

মোহাম্মদপুর কাঁচাবাজারে শৃঙ্খলা ফেরাতে ডিএনসিসির কমিটি

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন মোহাম্মদপুর নতুন কাঁচাবাজার ডিএনসিসির নিয়ন্ত্রণে আনা, শৃঙ্খলা ফিরিয়ে এনে নির্মাণ কাজের বিষয়ে সুপারিশ দেয়ার জন্য কমিটি গঠন করেছে সংস্থাটি।

বুধবার (১১ সেপ্টেম্বর) সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এ বিষয়ে অফিস আদেশ জারি করে এই পাঁচ সদস্যের কমিটির অনুমোদন দিয়েছেন।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, গঠিত কমিটি আগামী সাত কর্ম দিবসের মধ্যে সরেজমিন তদন্ত করে পূর্ণাঙ্গ মতামতসহ সুপারিশ করবে।

আরো পড়ুন: তৌফিক-ই-ইলাহী চৌধুরী ৪ দিনের রিমান্ডে

জানা গেছে, গঠিত কমিটিতে সভাপতি করা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তাকে এবং সদস্য সচিব হয়েছেন ডিএনসিসির পরিকল্পনা ও নকশা বিভাগের নির্বাহী প্রকৌশলী।

কমিটির বাকি সদস্যরা হলেন- ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা, ট্র্যাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের নির্বাহী প্রকৌশলী এবং ডিএনসিসির সহকারী আইন কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App