×

জাতীয়

আবারো সাবেক আইজিপি মামুনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:১১ পিএম

আবারো সাবেক আইজিপি মামুনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে নির্বিচার গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুন। ইতোমধ্যে এ মামলায় তাকে ৮ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। তবে ফের তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এ বিষয়ে আদালতে শুনানি রয়েছে। 

আরো পড়ুন: রিমান্ড শেষে ইনু-মেননসহ ৪ আসামি কারাগারে

এর আগে, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়।

গত ৪ সেপ্টেম্বর সকাল ৬টা ৪৫ মিনিটে তাকে আদালতে আনা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

এর আগের দিন, ৩ আগস্ট রাতে উত্তরা থেকে আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

৪৮ হাজার টাকা পর্যন্ত কমলো হার্টের রিংয়ের দাম

৪৮ হাজার টাকা পর্যন্ত কমলো হার্টের রিংয়ের দাম

হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App