×

জাতীয়

২০২৪ সালের মধ্যে বিআরটি প্রকল্পের কাজ শেষ করতে হবে: উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩১ পিএম

২০২৪ সালের মধ্যে বিআরটি প্রকল্পের কাজ শেষ করতে হবে: উপদেষ্টা

ছবি: সংগৃহীত

চলতি বছরের মধ্যে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে গাজীপুরস্থ বিআরটি বাস ডিপোর কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় উপদেষ্টা এই নির্দেশনা প্রদান করেন। এর আগে তিনি ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুয়েঁকে সঙ্গে নিয়ে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেন।  

মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, জনগণকে সঠিকভাবে কাঙ্খিত সেবা দিতে হলে আমাদেরকে কাজে সৃজনশীলতা, দক্ষ্যতা ও গতিশীলতা আনতে হবে। প্রকল্প সুষ্ঠুভাবে পরিকল্পনা ও পরিচালনার জন্য স্থানীয় প্রশাসন এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে। 

জনগণের অর্থ যাতে জনগণের সেবায় সঠিকভাবে নিয়োজিত হয় সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনা দিয়ে উপদেষ্টা বলেন, আন্দোলনে বিআরটি প্রজেক্টের ক্ষতিগ্রস্ত সম্পত্তিগুলোর মেরামত ও সংস্কারের দ্রুত ব্যবস্থা নিতে হবে। 

উপদেষ্টা চলমান বিআরটি প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে শেষ করার জন্য নিরাপত্তা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এই সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উধ্বর্তন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘূর্ণিঝড়ের আভাস

ঘূর্ণিঝড়ের আভাস

জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর

জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App