×

জাতীয়

ড. ইউনূসের সঙ্গে ইউএনএইচসিআর ও আইএলও প্রধানের সাক্ষাৎ, যেসব আলোচনা হলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৮ পিএম

ড. ইউনূসের সঙ্গে ইউএনএইচসিআর ও আইএলও প্রধানের সাক্ষাৎ, যেসব আলোচনা হলো

ড. ইউনূসের সঙ্গে ইউএনএইচসিআর ও আইএলও প্রধানের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিউইয়র্কের একটি হোটেলে বৈঠক করেছেন জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রধানরা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ইউএনএইচসিআর শরণার্থী সংস্থার হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি ড. ইউনূসের সঙ্গে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন। গ্রান্ডি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা কমানোর জন্য আরো কিছু করা।

তিনি বলেন, ড. ইউনূস বাংলাদেশের নতুন নেতা হওয়ার পর রোহিঙ্গা সংকটের প্রতি বিশ্বব্যাপী আগ্রহ বেড়েছে এবং আমি আশা করি রোহিঙ্গা মানবিক সহায়তার জন্য আরো তহবিল পাওয়া যাবে।

আরো পড়ুন: ড. ইউনূসের সঙ্গে গুতেরেসের বৈঠক: বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত জাতিসংঘ

তিনি আরো উল্লেখ করে বলেন, বিশ্বব্যাংক থেকে ৭০০ মিলিয়ন ডলারের একটি সহায়তা পেতে যাচ্ছে। ইউএন রোহিঙ্গা শিশুদের শিক্ষার জন্য আরো সহায়তা দেয়ার প্রস্তুতি নিয়ে আছে।

ড. ইউনূস সংকটের দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, আমাদের এটা সমাধান করতে হবে, যেন তা দেরি না হয়ে যায়।

এরপর আইএলওর পরিচালক জেনারেল গিলবার্ট হুংবো ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। হুংবো ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের শ্রম আইন বাস্তবায়নে আইএলওর সমর্থন প্রদান করতে প্রস্তুতির কথা বলেন। তিনি বলেন, আমরা আপনার সাহায্যের জন্য প্রস্তুত।

ড. ইউনূস বলেন, শ্রম সংস্কার তার সরকারের প্রধান অগ্রাধিকার, যেহেতু এটি বাংলাদেশকে একটি বিশ্বমানের উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য অপরিহার্য। তিনি 

আরো বলেন, আমরা এ বিষয়ে খুবই সিরিয়াস, শ্রম সমস্যা সমাধানের মাধ্যমে বাংলাদেশে আরো বেশি সরাসরি বিদেশী বিনিয়োগ আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App