×

জাতীয়

সাবেক ডিবিপ্রধান হারুন এখন কোথায়, জানা গেলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৭:২২ পিএম

সাবেক ডিবিপ্রধান হারুন এখন কোথায়, জানা গেলো

হারুন-অর-রশীদ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন। 

তাদের মতো আত্মগোপনে আছেন পুলিশ প্রশাসনের কয়েকজন কর্মকর্তাও। এদেরমধ্যে একজন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন-অর-রশীদ। শেখ হাসিনা সরকার পতনের আগ মুহূর্তে তাকে ডিবি থেকে সরিয়ে দেয়া হয়েছিল। বিভিন্ন সময়ে কাজের জন্য আলোচনায় ছিলেন হারুন।

সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে তুলে নিয়ে ডিবি কার্যালয়ে রাখা এবং তাদের খাবার খাওয়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন হারুন। তাদের কাছ থেকে জোরপূর্বক আন্দোলন স্থগিতের ঘোষণা দেয়ানো হয় বলেও অধিযোগ আছে এই কর্মকর্তার বিরুদ্ধে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরই গুঞ্জন ওঠে আলোচিত এই পুলিশ কর্মকর্তাও দেশ ছেড়ে পালিয়েছেন।

তবে এই ঘটনার পরপরই গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, তিনি দেশেই আছেন। তবে ডিবি হারুন বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে আছেন বলে খবর প্রকাশ করেছে দেশের একটি দৈনিক পত্রিকা। সূত্রের বরাত দিয়ে সেখানের একটি ভবনের সম্মেলনকক্ষে হারুন-অর-রশীদ বসে রয়েছেন- এমন একটি ছবিও প্রকাশ করা হয়েছে। 

সূত্র জানায়, সেপ্টেম্বরের শেষ দিকে দেশ ছাড়েন হারুন। ২০০৬ সালে ডিভি লটারি পেয়ে তার স্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। সে সূত্রে নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত ছিল তার। এদিকে পুলিশ কর্মকর্তাদের মধ্যে হারুন অর রশীদের বিরুদ্ধে সর্বোচ্চ ৩৮টি মামলা হয়েছে।

গত রবিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি হারুনের বিষয়ে কথা বলেছিলেন র‍্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন-অর-রশীদের গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘র‌্যাব এরই মধ্যে অনেক হেভিওয়েটকে গ্রেপ্তার করেছে। তাদের বিষয়েও আমাদের কাজ চলছে। তথ্য পেলেই সবাইকে গ্রেপ্তার করা হবে।

আরো পড়ুন: কাদের-নানক-হারুনকে গ্রেপ্তারের বিষয়ে যা জানালো র‌্যাব

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App