×

জাতীয়

কখনো রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না: আইন উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০৬:১৫ পিএম

কখনো রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না: আইন উপদেষ্টা

ছবি: ভোরের কাগজ

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, কখনো কোনো দিন রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না। আপনারা বাংলাদেশের নাগরিক, স্বাধীনভাবে মতামত প্রকাশ করবেন।

শুক্রবার (১১ অক্টোবর) বিকালে সিরাজগঞ্জ পৌর শহরের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া পূজামণ্ডপ পরিদর্শনকালে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, আপনাদের নিয়ে খেলা তো কোনো দলই কম করেনি। আমাদের কাছে মনে হয়েছে এটা যথেষ্ট হয়েছে। আপনারা কখনো বিপন্ন ও অসহায় বোধ মনে করবেন না। আমাদের সরকারের পক্ষ থেকে যতটুকু করার প্রধান উপদেষ্টার নেতৃত্বে করব।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যারা শহিদ ও আহত হয়েছেন, তাদের আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। কোনোভাবেই আমাদের এখন সময় নষ্ট করা যাবে না, নতুন বাংলাদেশ গড়তে। আমরা এই দেশের সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করি। গত আন্দোলন কোনো একটি নির্দিষ্ট ধর্মের মানুষের আন্দোলন ছিল না। সব ধর্মের মানুষ এতে অংশ নিয়েছিলেন। এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক।

অমর কৃষ্ণ দাসের সঞ্চালনায় ও সত্য নারায়ণ সারদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার (এসপি) ফারুক হোসেন, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার কানু, অ্যাডভোকেট কল্যাণ সাহা, অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা প্রমুখ। 

এর আগে বেলা ১২টার দিকে জেলার শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়ি ও তাড়াশ উপজেলার চলনবিল ঘুরে দেখেন উপদেষ্টা আসিফ নজরুল।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App