×

জাতীয়

দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের দুর্নীতির অনুসন্ধান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১১:২৩ পিএম

দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের দুর্নীতির অনুসন্ধান

দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের অনুসন্ধান এবং একইসঙ্গে অনুসন্ধানের পর মামলা দায়েরের জন্য আবেদন করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী সুলতান মাহমুদ এ আবেদন করেন। 

এছাড়া আওয়ামী লীগ সরকারের সময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের অনুসন্ধান চেয়েও আবেদন করেছেন আইনজীবী সুলতান মাহমুদ।

আরো পড়ুন: সেনাবাহিনীতে বড় রদবদল

এসব ব্যক্তির জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের অনুসন্ধান শেষে দুদক আইন-২০০৪ এর ২৭ ধারায় মামলা দায়ের, তদন্ত সম্পন্ন ও চার্জশিট দাখিল করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি দিতে আবেদনে উল্লেখ করেন আইনজীবী। 

উলে­খ্য, ইকবাল মাহমুদ ২০১৬ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত দুদকের চেয়ারম্যান ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App