×

জাতীয়

আসাদুজ্জামান নূরসহ ২০২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০৫:২৬ পিএম

আসাদুজ্জামান নূরসহ ২০২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

আসাদুজ্জামান নূর

নীলফামারীতে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ ২০২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। এটি আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে দায়ের করা দ্বিতীয় হত্যা মামলা।

মঙ্গলবার (২২ অক্টোবর) নীলফামারীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়।

মামলার বাদী ২০১৩ সালের ১৪ ডিসেম্বর সদর উপজেলার টুপামারী বাজারে সহিংসতার ঘটনায় নিহত কৃষক সিদ্দিক আলীর ছেলে মো. লিটন রহমান।

মামলায় অভিযোগ করা হয়, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর বিকাল ৩টার দিকে রামগঞ্জ বাজারে আওয়ামী লীগের এক হাজার থেকে ১৫০০ লোক আক্রমণ করে বেধরক মারপিট আরম্ভ করে। কৃষক সিদ্দিক আলী বাজারে গুরুতর আহত হয়ে রাস্তায় আসাদুজ্জামান নূরের গাড়িচাপায় মারা যান।

একই দিনের ঘটনায় নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর স্ত্রী সুখধন গ্রামের বাসিন্দা শাহানাজ বেগম গত ১৫ সেপ্টেম্বর আসাদুজ্জামান নূরকে আসামি করে ৪২ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App