×

জাতীয়

রাজধানীতে দুই ভবঘুরের মৃতদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০, ১১:৫৪ এএম

রাজধানীতে পৃথক ঘটনায় বক্সিবাজার মোড় ও দোয়েল চত্ত্বর থেকে দুই ভবঘুরে ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ( ২৩ নভেম্বর) সকালে এই পৃথক মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় শাহবাগ থানা পুলিশ।

শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. শামছুর রহমান জানান, খবর পেয়ে সকাল ১০টার দিকে বক্সিবাজার মোড়ের ফুটপাথ থেকে আনুমানিক ৩৫ বছর বয়সের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে তার নাম বাবু বলে জানা গেছে। সে ওই এলাকায় ভবঘুরে ভাবে জীবনযাপন করতো। অসুস্থ্যতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে শাহবাগ থানার অপর উপ পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, সকাল ৭টার দিকে খবর পেয়ে দোয়েল চত্ত্বরের পাশের ফুটপাথ থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৪৫ বছর। সে ওই এলাকায় ভবঘুরে ভাবে ঘুরাফেরা করতো বলে জানা গেছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App