×

জাতীয়

জেনেভায় আসিফ নজরুলকে হেনস্তা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১১:২২ পিএম

জেনেভায় আসিফ নজরুলকে হেনস্তা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

ছবি: সংগৃহীত

সম্প্রতি জেনেভায় আইন, বিচার ও সংসদ বিষয়ব উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হয়রানির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। সোমবার (১৮ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে অপূর্ব জাহাঙ্গীর বলেন, ঘটনাটি জেনেভায় তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। 

ড. আসিফ নজরুল তার সাম্প্রতিক জেনেভা সফরের সময় কয়েকজন প্রবাসী বাংলাদেশী দ্বারা হয়রানির শিকার হন। এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় নেতাদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড দেয়া হয়েছিল। তারা সচিবালয় ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে তদবিরসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিল। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাদের কার্ড বাতিল করা হয়েছে।

প্রায় ১৭০ জন সাংবাদিকের কার্ড বাতিল করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যারা যোগ্য এবং যারা মনে করেন তাদের প্রতি অন্যায় আচরণ করা হয়েছে, তারা আবারও কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তাদের আবেদন বিবেচনা করা হবে, যদি সরকার মনে করে যে অ্যাক্রিডিটেশন কার্ড দেয়ার যথেষ্ট কারণ রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল

রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App