×

জাতীয়

মারা গেছেন হাজী সেলিমের স্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০, ০৯:২৬ এএম

মারা গেছেন হাজী সেলিমের স্ত্রী

গুলশান আরা সেলিম

পুরান ঢাকায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের স্ত্রী গুলশান আরা সেলিম মারা গেছেন। রবিবার রাত পৌনে ১২টায় ঢাকার ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে তার মৃত্যু হয় বলে হাজী সেলিমের ব্যক্তিগত সচিব জানিয়েছেন।

গুলশান আরার বয়স হয়েছিল ৫০ বছর। হাজী সেলিমদের পারিবারিক প্রতিষ্ঠান মদিনা গ্রুপের চেয়ারম্যানের পদে ছিলেন তিনি। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার (বর্তমানে কাউন্সিলর) ছিলেন গুলশান আরা।

হাজী মোহাম্মদ সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল বলেন, গুলশান আরা দীর্ঘদিন ডায়াবেটিকস, কিডনি, উচ্চ রক্তচাপ ও লিভার সমস্যায় ভুগছিলেন। ২০১৮ সালের ১৬ ডিসেম্বর ব্যাংককে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল গুলশান আরাকে।

তিনি বলেন, গত সাতদিন ধরে আইসিইউতে ছিলেন তিনি। জানাজা ও দাফনের বিষয়ে কিছু এখনও ঠিক হয়নি। তিনি বলেন, হাজী সেলিমও বর্তমানে ল্যাবএইড হাসপাতালে রয়েছেন।

হাজী সেলিমের তিন ছেলে হলেন সোলায়মান সেলিম, ইরফান সেলিম ও সালমান সেলিম। ইরফান এখন কারাগারে রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App