×

জাতীয়

ঢাকা-মংলার আন্ডারপাস প্রশ্নের মুখে রেলওয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২০, ০৪:৫৭ পিএম

ঢাকা-মংলার আন্ডারপাস প্রশ্নের মুখে রেলওয়ে

রেলওয়ে/ফাইল ছবি

ঢাকা থেকে মংলা পর্যন্ত রেললাইন তৈরির পরিকল্পনায় আন্ডার পাসগুলোতে হাই কিউব কন্টেইনার পরিবহণের সুবিধা কেনো রাখা হয় নি সে বিষয়ে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রণালয়কে কাছে ব্যাখ্যা দেবার সুপারিশ করেছে জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার (২ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১০ম বৈঠক কমিটি সভাপতি আব্দুস শহীদ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটি সদস্য চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ইউসুফ আব্দুল্লাহ হারুন, এ বি তাজুল ইসলাম, ফজলে হোসেন বাদশা, আহসান আদেলুর রহমান, গোলাম মোহাম্মদ সিরাজ এবং খাদিজাতুল আনোয়ার বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে যথাসময়ে প্রকল্পের কাজ শেষ করা এবং খরচ হ্রাস করারও সুপারিশ করা হয়েছে। এছাড়া একটি বড় প্রকল্পকে পৃথক করে জমি অধিগ্রহণ ও মাটি ভরাটকে একটি প্রকল্প এবং উন্নয়ন কাজগুলোর জন্য আরেকটি প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়।

এছাড়া সড়ক পথে রেল সিগনালের স্থানগুলোতে ওভারপাস তৈরি করে সড়ক দূর্ঘটনা রোধে পরিকল্পনা গ্রহনের জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেবারও সুপারিশ করা হয়। তবে এ বিষয়ে জিঞ্জেস করলে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, বৈঠকে আমি উপস্থিত ছিলাম না, আমাদের দুজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সেকারণে সংসদীয় কমিটিতে কি কথা-বার্তা হয়েছে এখনো আমি জানি না।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থ বছরের চলমান প্রকল্পের উপর আলোচনা এবং ৬ষ্ঠ বৈঠকে রেলপথ মন্ত্রণালয়কে অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি কর্তৃক কৃত সুপারিশের বাস্তবায়ন/অগ্রগতির উপর আলোচনা করা হয়।

কমিটি মন্ত্রণালয়কে ২০০৮ সাল হতে ২০২০ সাল পর্যন্ত রেললাইন, সিট, সিগনাল ব্যবস্থা এবং প্লাটফর্মসহ রেলওয়েতে যাত্রীসেবার উন্নয়নের একটি সার্বিক প্রতিবেদন দেবার সুপারিশ করা হয়। বৈঠকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব, বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানগণসহ রেলপথ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App