×

জাতীয়

রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি-বাতাস, বাড়ছে শীত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৭:০৯ পিএম

রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি-বাতাস, বাড়ছে শীত

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার বেশ কয়েকটি এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। একইসঙ্গে রয়েছে বাতাসও। এতে শীতটা যেন একটু বেশি অনুভূত হচ্ছে নগরবাসীর। শনিবার (৩০ নভেম্বর) দুপুর থেকেই আকাশ প্রায় অন্ধকার হয়ে পড়ে।

চারদিক ঢেকে ফেলা মেঘের মাঝে মাঝে সূর্য উঁকি দিলেও তেজ তেমনটা ছিল না। বিকেল ৪টার পর থেকে পুরান ঢাকার চকবাজার, মগবাজার, কারওয়ানবাজার, মালিবাগ, শাহবাগসহ বেশ কয়েকটি এলাকায় শীতল বাতাস বয়ে যেতে থাকে। দু-এক ফোঁটা বৃষ্টির চিহ্ন দেখা গেলেও পরক্ষণে থেমে যায়।

তবে সন্ধ্যা ৫টার পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এতে পথচারী যানবাহনের যাত্রী বেকায়দায় পড়েন। আগাম প্রস্তুতি না থাকায় অনেককে বৃষ্টিতে ভিজতে দেখা গেছে। দোকান গুটিয়ে নিচ্ছেন ফুটপাতের দোকানিরা। অনেক রিকশাচালক যাত্রী না নিয়ে নিজেই রিকশার ভেতর গুটিসুটি মেরে বসে রয়েছেন।

এদিকে, ঘূর্ণিঝড় ফিনজাল নিয়ে আবহাওয়া অধিদপ্তরের দেয়া ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ফিনজাল ভারতের উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেইসঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

বিরোধীদলীয় নেতা ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App