×

জাতীয়

পুলিশকে গুলি করে পালালো আসামি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:১৬ পিএম

পুলিশকে গুলি করে পালালো আসামি

রাজবাড়ীতে পুলিশকে লক্ষ্য করে গুলি। ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে পুলিশকে লক্ষ্য করে গুলি, পালিয়েছেন সজীব নামের এক আসামি । বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে পাংশার পাট্টার বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, পাংশা থানার এসআই শাহরিয়ারসহ তিন পুলিশ কর্মকর্তা একটি মারামারি মামলার আসামি ধরতে মোটরসাইকেলে পাট্টার বিলপাড়ায় যান । এ সময় ওই মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি সজীবকে একটি মুদি দোকানের সামনে থেকে ধরতে গেলে তিনি দৌড়ে পালিয়ে যান। যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে ঐ আসামি গুলি ছুড়েন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সালাউদ্দিন বলেন, এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হয়নি। আমরা আসামিদের ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App