×

জাতীয়

সূর্যসন্তানদের শ্রদ্ধা জানাতে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:০২ এএম

সূর্যসন্তানদের শ্রদ্ধা জানাতে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল

সকালে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। ছবি : সংগৃহীত

জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। ফুলেল শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছেন অগণিত মানুষ। শনিবার (১৪ ডিসেম্বর) ভোর থেকেই বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন নিয়ে শ্রদ্ধা জানাতে আসছেন স্মৃতিসৌধে। 

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার, আলবদর ও আলশামসরা মিলে দেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদ, চিকিৎসক, লেখক, সাংবাদিক, প্রকৌশলীসহ মেধাবী বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল। যাদের অধিকাংশকেই সমাহিত করা হয় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। তাদের স্মরণেই সকাল থেকে কালো ব্যাজ ধারণ করে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ।

আরো পড়ুন : বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

সরেজমিন ঘুরে দেখা গেছে, ফুল নিয়ে শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষজন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। কবরস্থানের ভেতর থেকে বাইরে পর্যন্ত মানুষের দীর্ঘ লাইন। এসময় শহীদ পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনের কবরের পাশে দাঁড়িয়ে তাদের স্মৃতিচারণ করেন। অনেকেই কবরের পাশে চোখের পানি ফেলেন। শ্রদ্ধা নিবেদন শেষে অনেক সাধারণ মানুষকেও শহীদদের কবরের সামনে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আবার অনেককে ফাতেহা পাঠ করে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করতে দেখা গেছে।

এর আগে, মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সকাল ৭টা ৫ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি, পরে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এসময় উপদেষ্টা পরিষদের সদস্যরাসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২০২৮ কোপা আমেরিকার আয়োজক দেশের নাম জানা গেল

২০২৮ কোপা আমেরিকার আয়োজক দেশের নাম জানা গেল

শিশুকে নিরাপদে সরিয়ে দিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা

শিশুকে নিরাপদে সরিয়ে দিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা

সার্টিফিকেট তুলতে ঘুরতে হয় ১০ দপ্তরে, ভোগান্তির শিকার শিক্ষার্থীরা

সার্টিফিকেট তুলতে ঘুরতে হয় ১০ দপ্তরে, ভোগান্তির শিকার শিক্ষার্থীরা

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পদ্মা ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পদ্মা ব্যাংক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App