ট্যাগের রাজনীতিতে নিজের তিক্ততার অভিজ্ঞতা শেয়ার করলেন আইন উপদেষ্টা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:০০ পিএম
আসিফ নজরুল
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে হয়রানি করার জন্য জেনে-বুঝে ট্যাগ দেয়া হতো বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল । তিনি বলেন, দেশে ট্যাগের রাজনীতি এখনো বন্ধ হয়নি, যা দুঃখজনক। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় যাদুঘরে আয়োজিত বঙ্গীয় সাহিত্য সভায় তিনি এমন মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, ট্যাগ দিয়ে মানুষকে অপরাধী বানিয়ে আওয়ামী লীগ যে রাজনীতি করত, তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যদি তা না পারি তাহলে জুলাই গণ-অভ্যুত্থান বৃথা হয়ে যাবে। আওয়ামী লীগের আমলে ট্যাগের রাজনীতিতে নিজের তিক্ততার অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, শেখ হাসিনার আমলে হয়রানি করার জন্য জেনে-বুঝে ট্যাগ দেয়া হতো। অনেক নিরপরাধ মানুষকে অপরাধী বানানো হতো।
তিনি বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শত শত মানুষের জীবনের বিনিময়ে সেই পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছে মানুষ। এখন যদি বৈষম্য দূর করা না যায়, তাহলে গণ-অভ্যুত্থানে নিহতদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। এসময় সাহিত্য, গল্প, উপন্যাসের মধ্য দিয়ে অন্যায়ের প্রতিবাদ জারি রাখতে হবে জানিয়ে আওয়ামী লীগের আমলের চেয়ে বেটার বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।
আসিফ নজরুল বলেন, একটা সময় লেখা ও বলার স্বাধীনতা ছিল না। টকশোতে কথা বললে ভয়ে থাকতে হতো। শেখ হাসিনা, ভারতসহ কয়েকটি ইস্যুতে কিছুই বলা যেত না। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শতশত মানুষের জীবনের বিনিময়ে সেই পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছে মানুষ। এখন যদি বৈষম্য দূর করা না যায়, তাহলে গণঅভ্যুত্থানে নিহতের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।
