×

জাতীয়

এ খেলাটা আমি মিডিয়ার ফিল্ডেই খেলতে চাই: মাহমুদুর রহমান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৬ পিএম

এ খেলাটা আমি মিডিয়ার ফিল্ডেই খেলতে চাই: মাহমুদুর রহমান

ছবি: সংগৃহীত

এটা আমার জীবনের লাস্ট ইনিংস। এ খেলাটা আমি মিডিয়ার ফিল্ডেই খেলতে চাই। এ কথা বলেছেন, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

আগামী ২২ ডিসেম্বর ফের বের হচ্ছে দৈনিক আমার দেশ পত্রিকা। এ উপলক্ষে শুক্রবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, স্বাধীনতার পর থেকেই মিডিয়াতে একটা ইসলামোফাবিয়া আছে। আমরা এই ইসলামোফোবিয়া মোকাবিলা করব। 

তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এটা শুধু আওয়ামী ফ্যাসিবাদ না, যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধেই আমাদের লড়াই চলবে। আমরা অসহায় মানুষের কণ্ঠস্বর হতে চাই।

আমার দেশ সম্পাদক বলেন, আওয়ামী লীগের গুণগান গাওয়ার কারণে পত্রিকার ওপর পাঠকের আস্থা কমে গেছে। পাঠকও কমে গেছে। যতই অনলাইনের যুগ হোক, ছাপা পত্রিকার আলাদা একটা গুরুত্ব আছে। আমরা সেটা ফিরিয়ে আনার চেষ্টা করব। কোনো দলের সঙ্গে আমাদের সঙ্গ নাই। যে দল গণতন্ত্রের পক্ষে থাকবে আমরা তার পক্ষেই থাকব।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- পত্রিকাটির নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ডেপুটি চিফ রিপোর্টার বাশির জামাল। এছাড়া উপস্থিত ছিলেন- প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ প্রমুখ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে সতর্কতা

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে সতর্কতা

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App