×

জাতীয়

ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি ছালাম খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ পিএম

ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি ছালাম খান

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান

খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ এ কর্মরত জেলা জজ আ. ছালাম খানকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। আ. ছালাম খানের আগে বিচারক (জেলা জজ) হিসেবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ খুলনা দায়িত্ব পালন করেছেন।

জেলা জজ আ. ছালাম খান ১৮তম বিসিএসে জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৯৮৮-৮৯ সেশনের ছাত্র ছিলেন।

আরো পড়ুন: মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি প্রতিষ্ঠান। এর প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত, যেটি ৭টি বিভাগীয় কার্যালয়, ৬৪টি জেলা কার্যালয়, ৭টি ইমাম প্রশিক্ষণ কেন্দ্র এবং ২৯টি ইসলামিক প্রচারণা কেন্দ্রের সহায়তায় কার্যক্রমসমূহ বাস্তবায়ন করে।

এর আগে গত ৬ নভেম্বর বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমানকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছিল। পরবর্তীতে তাকে যোগদান করতে দেয়া হয়নি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App