×

জাতীয়

খ্রিষ্টান সম্প্রদায়সহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসতে প্রধান উপদেষ্টার আহ্বান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৫১ পিএম

খ্রিষ্টান সম্প্রদায়সহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসতে প্রধান উপদেষ্টার আহ্বান

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (২৪ ডিসেম্বর) খ্রিষ্টান সম্প্রদায়সহ সকলকে মানবতার মহান ব্রতে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন ।

বড়দিন উপলক্ষ্যে দেয়া মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক বাণীতে তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উপলক্ষ্যে এ ধর্মের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রধান উপদেষ্টা বলেন, খ্রিষ্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিষ্ট এই দিনে বেথেলহেমে জন্মগ্রহণ করেন। পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করার মাধ্যমে শোষণমুক্ত সমাজ ব্যবস্থা প্রবর্তন ছিল যীশু খ্রিষ্টের অন্যতম ব্রত। মহামতি যীশু বিপন্ন ও অনাহারক্লিষ্ট মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেন। তাঁর জীবনাচরণ ও দৃঢ় চারিত্রিক গুণাবলির জন্য তিনি মানব ইতিহাসে অমর হয়ে আছেন।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হাজার বছর ধরে এদেশে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করছে। এখানে রয়েছে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিজস্ব ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা। বড়দিন দেশের খ্রিষ্টান ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যকার বিরাজমান সৌহার্দ ও সম্প্রীতিকে আরো সুদৃঢ় করবে বলে আমি আশা করি।

প্রধান উপদেষ্টা খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সকলের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্র্বর্তীকালীন সরকার একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।


আরো পড়ুন: ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে: প্রধান উপদেষ্টা

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, দুজন গ্রেপ্তার

নোয়াখালী চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, দুজন গ্রেপ্তার

খামেনির জানাজায় ৭০ দেশের অংশগ্রহণ, বন্ধুরাষ্ট্রদের ছাড় ঘোষণা ইরানের

খামেনির জানাজায় ৭০ দেশের অংশগ্রহণ, বন্ধুরাষ্ট্রদের ছাড় ঘোষণা ইরানের

কালভার্টের মুখ ভরাট, জলাবদ্ধতার শঙ্কায় ৫০০ বিঘা আবাদি জমি

কালভার্টের মুখ ভরাট, জলাবদ্ধতার শঙ্কায় ৫০০ বিঘা আবাদি জমি

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App