×

জাতীয়

হেলিকপ্টারে চড়ে উপদেষ্টা আসিফের উত্তরবঙ্গ সফর নিয়ে যে ব্যাখ্যা দেয়া হলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮ পিএম

হেলিকপ্টারে চড়ে উপদেষ্টা আসিফের উত্তরবঙ্গ সফর নিয়ে যে ব্যাখ্যা দেয়া হলো

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাম্প্রতিক উত্তরবঙ্গ সফর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। কেউ ফেসবুকে লিখছেন, তিনি গত ছয় দিনে ২৮বার হেলিকপ্টারে চড়েছেন।

যেমন-মেহেদী হাসান নামক একজন ফেসবুক ব্যবহারকারী কটাক্ষ করে এক পোস্টে লিখেছেন, ‘৯ কিলো রাস্তা, উনি চাইলে রকেটে চড়েও যেতে পারতো।’ ওই ফেসবুক পোস্টটি এখন অনেকেই তাদের নিজ নিজ প্রোফাইলে শেয়ার করছেন। 

চলমান এই বিতর্ক প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ভেরিফায়েড পেজে এক পোস্ট দিয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে দেয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, প্রথমে গাড়িতে সফর প্ল্যান করা হলে ৬ দিনে শুধু ১০টি উপজেলায় সফর করা যাচ্ছিলো।

আসিফ লেখেন, এবারের সফরের উদ্দেশ্য ছিল 'উত্তরবঙ্গের উন্নয়নের লক্ষ্যে স্থানীয় জনগণ, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন। পাশাপাশি শীতবস্ত্র বিতরণ। 

তিনি লেখেন, উপদেষ্টা মহোদয় কম সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ উপজেলার জনসাধারণের কথা শুনতে চেয়েছেন। ফলে ৬ দিনে ২২টি উপজেলা ভ্রমণের সিদ্ধান্ত হয়, যা গাড়িতে কাভার করা অসম্ভব। তাই মন্ত্রণালয় থেকে সর্বনিম্ন খরচের মধ্যে হেলিকপ্টার হায়ার করা হয়।

উপদেষ্টা আরো লেখেন, বিগত দুই দিনের সফরে ঢাকা থেকে যাওয়া-আসাসহ মোট ৬বার হেলিকপ্টারে যাতায়াত করা হয়। উল্লেখ্য, সচিবালয়ে আগুন লাগার কারণে উত্তরবঙ্গ সফর স্থগিত করে ঢাকায় চলে এসেছেন তিনি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App