×

জাতীয়

সচিবালয়ে প্রবেশ করতে পারবেন গণমাধ্যমকর্মীরা: তথ্য উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:২৭ পিএম

সচিবালয়ে প্রবেশ করতে পারবেন গণমাধ্যমকর্মীরা: তথ্য উপদেষ্টা

নাহিদ ইসলাম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, সচিবালয়ে সোমবার (৩০ ডিসেম্বর) থেকেই গণমাধ্যমকর্মীরা প্রবেশ করতে পারবেন। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, সোমবার থেকেই সচিবালয়ে প্রবেশ করতে পারবেন গণমাধ্যমকর্মীরা। তাদের জন্য অস্থায়ী পাসের ব্যবস্থা করা হবে।

সচিবালয়ের ৭ নম্বর ভবনে বুধবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার, আসবাবপত্রসহ সব কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

এরপর থেকেই সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে এক আদেশে তথ্য অধিদপ্তরের ইস্যু করা সাংবাদিকের সব অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর ফলে গত বৃহস্পতিবারের (২৬ ডিসেম্বরের) মতো সপ্তাহের প্রথম দিন রবিবারও গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহের কাজে সচিবালয়ে প্রবেশ করতে না পেরে অপেক্ষা করেন বাইরে।

পরে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন। আলোচনায় উঠে আসে সোমবার থেকে অস্থায়ী প্রবেশ পাস নিয়ে সংবাদ সংগ্রহ করার বিষয়টি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App