×

জাতীয়

শুনেছি, শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত: উপদেষ্টা মাহফুজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ পিএম

শুনেছি, শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত: উপদেষ্টা মাহফুজ

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠিয়েছে বাংলাদেশ। তবে শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত দেবে না বলে শুনতে পেয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

রবিবার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন বাংলাদেশ গঠন : অভ্যন্তরীণ সংস্কার ও পররাষ্ট্রনীতি- শীর্ষক আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান উপদেষ্টা।

মাহফুজ আলম বলেন, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত উনারা (ভারত) নিয়েছেন, উনারা (ভারত) উনাকে (শেখ হাসিনা) ফেরত দেবে না। এটা আমরা শুনতে পাচ্ছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় ছিলেন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে সম্প্রতি দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। ভারতের কাছ চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাঁটাইয়ের মুখে আরও ৬৩ পুলিশ কর্মকর্তা

ছাঁটাইয়ের মুখে আরও ৬৩ পুলিশ কর্মকর্তা

ভিসি ‘অপসারণ’ নিয়ে উত্তাল বিশ্ববিদ্যালয়

ভিসি ‘অপসারণ’ নিয়ে উত্তাল বিশ্ববিদ্যালয়

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সময় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সময় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আজ সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App