×

জাতীয়

নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মন খারাপ হয়ে যায়: মেজর হাফিজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৩:০০ পিএম

নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মন খারাপ হয়ে যায়: মেজর হাফিজ

ছবি: সংগৃহীত

বিএনপি নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মন খারাপ হয়ে যায় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাফিজ বলেন, আমরা অতি দ্রুত নির্বাচন চাই, যে সংস্কারের কথা বলেন শেখ হাসিনার পলায়নের মাধ্যমে ৮০ ভাগ সংস্কার হয়েছে। এখন আর সংস্কারের প্রয়োজন নেই। এখন প্রয়োজন নির্বাচনী ব্যবস্থা সংস্কার। নির্বাচন দিতে যত দেরি হবে, তত শেখ হাসিনার ষড়যন্ত্র বৃদ্ধি পাবে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, যে সংস্কার করতে চান, সেই সংস্কারের অধিকার আপনাদের নাই, জনগণের নির্বাচিত প্রতিনিধি সংস্কার করবে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, এ দেশে কিংস পার্টি গঠন হতে চলেছে, কিংস পার্টির ভবিষ্যৎ কখনোই ভালো ছিল না, ভালো হবেও না। নির্বাচনের নামে প্রহসনের ফলে একদল দুর্বৃত্ত ক্ষমতায় বসে ছিল। কিংস পার্টির নামে এসব দুর্বৃত্তদের দলে ফেরানোর চেষ্টা চলছে।

তিনি বলেন, জুলাই-আগস্টের অবদান রাখা শিক্ষার্থীদের আমরা স্বাগত জানাই। তবে কিংস পার্টি গঠনের চেষ্টা করবেন না।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App