×

জাতীয়

সামনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যেন পুরুষ হন: আমির হামজা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১০:২৩ পিএম

সামনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যেন পুরুষ হন: আমির হামজা

আমির হামজা

ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, সামনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যেন পুরুষ হন। তিনি এই মন্তব্যটি শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটে তাফসির মাহফিলের সময় করেছেন।

পবিত্র কুরআনের আয়াত উল্লেখ করে মুফতি আমির হামজা বলেন, নেতা হবে পুরুষ, মহিলা নেতা হতে পারবে না।

তিনি আরো বলেন, কোনো জালিম নেতা হতে পারবে না, যারা জালিম তারা ক্ষমতায় আসতে পারবে না।

আমির হামজা জানান, দ্বিতীয় স্বাধীনতার পর আমরা দেখেছি, অনেকে জুলুম শুরু করেছেন। আমরা মাজলুম যারা, তারা যেন আবার জালিম না হয়ে যাই।

তিনি বলেন, বাংলাদেশের ৫৩/৫৪ বছরে যারা শাসন করেছে তাদের অধিকাংশ ছিল গাফেল (উদাসীন)। তারা কুরআন সম্পর্কে অবগত নন।

মুফতি আমির হামজা আরো বলেন, সরকার পতনের পর জাতীয় মসজিদের ইমামকে পালাতে দেখেছি। পালাবে মন্ত্রী-এমপিরা। আপনি পালাবেন কেন। আপনার পলায়নে আমাদের মাথা কাটা গেল।

আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেট আয়োজিত এমসি কলেজ মাঠে আয়োজিত তাফসির মাহফিলে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বক্তব্য দেন আমির হামজা। তার পরে এশার নামাজ শেষে রাত ৮টার দিকে মঞ্চে আসেন ড. মিজানুর রহমান আজহারী। তিনি তিন দিনের তাফসির মাহফিলের সমাপনী বক্তা হিসেবে তাফসির পেশ করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App