×

জাতীয়

দুষ্কৃতকারীদের বিচারের আওতায় আনা হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৩:৪৩ পিএম

দুষ্কৃতকারীদের বিচারের আওতায় আনা হবে

ছবি : সংগৃহীত

মতিঝিলের এনসিটিবি ভবনের সামনে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। দুষ্কৃতকারীদের বিচারের আওতায় আনা হবে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, ১৫ জানুয়ারি মতিঝিলের এনটিসিবি ভবনের সামনে একদল জাতিগত সংখ্যালঘু শিক্ষার্থীর শান্তিপূর্ণ সমাবেশে হামলার তীব্র নিন্দা জানাচ্ছে অন্তর্বর্তী সরকার। সরকার এই হামলার তদন্তের নির্দেশ দিয়েছে। এ ঘটনায় এরইমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অপরাধীদের চিহ্নিত করা হচ্ছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে। সব দুষ্কৃতকারীকে বিচারের আওতায় আনা হবে।

বার্তায় আরো বলা হয়, জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনায় উদ্বুদ্ধ হয়ে সরকার দ্ব্যর্থহীন ভাষায় পুনর্ব্যক্ত করছে যে, বাংলাদেশে জনতার সহিংসতা, জাতিগত বিদ্বেষ এবং গোঁড়ামির কোনো স্থান নেই। সরকার সতর্ক করে দিচ্ছে যে, সম্প্রীতি, শান্তি এবং আইন-শৃঙ্খলার ক্ষতি করে এমন কার্যকলাপে জড়িদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা জানিয়েছেন। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও উপদেষ্টা মাহফুজ আলম বুধবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দেশে-বিদেশে মানব পাচারকারীদের প্রতিহত করতে হবে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘দেশে-বিদেশে মানব পাচারকারীদের প্রতিহত করতে হবে’

৮ নভেম্বরের সরকারি ছুটি নিয়ে যা জানা গেল

৮ নভেম্বরের সরকারি ছুটি নিয়ে যা জানা গেল

পরীমনিকে ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে আয়োজন

পরীমনিকে ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে আয়োজন

বুয়েটে ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু যেদিন থেকে

বুয়েটে ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু যেদিন থেকে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App