×

জাতীয়

সমন্বয়ক আবু হানিফ

আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে পঙ্গু, সুস্থ হওয়ার সম্ভাবনা নাই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৮:১৮ পিএম

আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে পঙ্গু, সুস্থ হওয়ার সম্ভাবনা নাই

ছবি: ভোরের কাগজ

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা থানা। শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টায় ডেমরা স্টাফ কোয়ার্টার মোড় থেকে মিছিল শুরু করে সারুলিয়া বাজারে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে এ মিছিল শেষ হয়।

সংক্ষিপ্ত পথসভায় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘‘আজকে ১৮ তারিখ আওয়ামী লীগের নেত্রী খুনি শেখ হাসিনা হরতালের ডাক দিয়েছিল কিন্তু রাস্তায় নামার সাহস পায়নি। আওয়ামী লীগ গত ১৫ বছরে বাংলাদেশে যে দুঃশাসন কায়েম করেছিল, তার প্রতিবাদে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়েছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পঙ্গু, সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। 

তিনি বলেন, সীমান্তে যে উত্তেজনা তা ভারত পরিকল্পিত ভাবে করছে। ভারত মূলত বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। ভারতকে আগের চিন্তা বাদ দিতে হবে। বাংলাদেশের ১৮ কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দিবে না। ভারতের প্রতি আমাদের আহ্বান থাকবে তাদের সঙ্গে যে বন্দী বিনিময় চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত পাঠায়। 

আরো পড়ুন: শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি মর্যাদা প্রশ্নের মুখে

সমন্বয়ক আবু হানিফ বলেন, ২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা জীবন দিয়েছে। আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর গুলি চালিয়েছিলো এমন অনেক আসামি এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অভিযোগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য ও বিএনপির নামধারী কিছু নেতারা আর্থিক সুবিধার বিনিময়ে গণহত্যার মামলার আসামিদের রক্ষা করছে। প্রশাসনের প্রতি আহ্বান আপনারা গণহত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করুন। 

তিনি আরো বলেন, আওয়ামী লীগ দেশে গত ১৫ বছর লুটপাট, দখলদারি, চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছিল। জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনের মুখে তাদের মসনদ ভেঙ্গে গেছে। আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু তাদের সেই দখলদারি, চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু হাত বদল হয়েছে। দেশবাসীর প্রতি আহ্বান যেখানেই চাঁদাবাজ, দখলদার পাবে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিবেন। বাংলাদেশে যেন নব্য কোনো ফ্যাসিবাদের জন্ম না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগকে কেউ কেউ পুনর্বাসন করার চেষ্টা করছে। আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দিবো না। আওয়ামী লীগের মত ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হবে না বাংলাদেশে। তরুণদের সঙ্গে নিয়ে আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চাই।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদের সহ অর্থ সম্পাদক নুরুল আমিন খোকন, ডেমরা থানা গণঅধিকার পরিষদের নেতা বশির আহমেদ, শাহজালাল, মিল্টন, মহিলা নেত্রী নুপুর প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App