×

জাতীয়

মাহফুজ আলম

দেশে ফ্যাসিবাদের ফিরে আসার সুযোগ নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৪:৩১ পিএম

দেশে ফ্যাসিবাদের ফিরে আসার সুযোগ নেই

চাঁদপুরের হাজীগঞ্জে পথসভায় বক্তব্যকালে উপদেষ্টা মাহফুজ আলম। ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, এ দেশে ফ্যাসিবাদের ফিরে আসার আর সুযোগ নেই। যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে ফ্যাসিবাদ ফিরে আসবে।

শনিবার (২৫ জানুয়ারি) নিজ জেলা লক্ষ্মীপুরে যাওয়ার পথে চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। আমরা বিএনপি-জামায়াত এবং সব ধরনের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ব্যবস্থাকে উৎখাত করেছি।

আরো পড়ুন: ৪ দিনের সফরে ৪৭টি অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা

তিনি বলেন, শেখ হাসিনা যেসব প্রতিষ্ঠানকে ব্যবহার করে ফ্যাসিবাদ কায়েম করেছিল, সেগুলো সংস্কার না করে নির্বাচন দিলে প্রতিষ্ঠানগুলো থেকে যাবে। আর এসব প্রতিষ্ঠান থেকে গেলে মানুষ কখনোই বৈষম্য ও নিপীড়নমুক্ত হতে পারবে না। তাই সংস্কার কমিশনের দেয়া প্রতিবেদন এবং সব রাজনৈতিক ও অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচন দিয়ে রাজনৈতিক পট পরিবর্তন করা হবে। এ দেশ বাংলাদেশপন্থিদের হাতে থাকবে। বাংলাদেশে দিল্লিপন্থিদের আর স্থান হবে না।

লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে আজ (শনিবার) অন্তর্বর্তী সরকাররে উপদেষ্টা মাহফুল আলমকে নাগরিক সংবর্ধনা দেয়ার কথা রয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App