×

জাতীয়

কুয়াশায় মোড়ানো রাজধানী, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৮ এএম

কুয়াশায় মোড়ানো রাজধানী, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে ঘন কুয়াশার চাদরে মোড়ানো রয়েছে। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে দূরের কিছু দেখা কঠিন হয়ে পড়েছে। শীতের তীব্রতাও বেড়েছে কুয়াশার কারণে। 

মিরপুর, জোয়ার সাহারা, বারিধারা, আফতাবনগরসহ বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে। দৃষ্টিসীমা কমে আসায় সকালে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়, ফলে সড়কপথে গতি ছিল কিছুটা ধীর।

আবহাওয়া অফিস শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের আকাশ আংশিক মেঘলাসহ প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। যাত্রীদের নিরাপদ ভ্রমণের জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App