×

জাতীয়

২০২৬ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২০ পিএম

২০২৬ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

ছবি: সংগৃহীত

শুরায়ি নেজামের তত্ত্বাবধানে সফলভাবে দুই পর্বে বিশ্ব ইজতেমা সম্পন্ন হওয়ার পর ২০২৬ সালের ৫৯তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করেছে তাবলিগ জামাত। শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বুধবার (৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানান। ২০২৬ সালের ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২, ৩, ৪ জানুয়ারি, এবং দ্বিতীয় পর্ব হবে ৯, ১০, ১১ জানুয়ারি।

এছাড়া, সাদপন্থীদের ইজতেমার জন্য ১৪, ১৫, ১৬ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে, আগামী বছর তারা টঙ্গীতে আর ইজতেমা আয়োজন করতে পারবে না। এই শর্তেই তাদের এবারের ইজতেমার অনুমতি দেয়া হয়েছে।

তাবলিগ জামাতে দীর্ঘদিন ধরেই বিরোধী চলছে। গত ১৮ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো রক্তাক্ত হয় টঙ্গীর ইজতেমা ময়দান। গভীর রাতে সাদপন্থীদের হামলায় শুরায়ি নেজামের তিনজন মুসল্লি নিহত হন। আহত হন শতাধিক। এ ঘটনায় সাদপন্থীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হওয়ায় তারা অনেকটা বেকায়দায় পড়ে। এবার তারা জোড় ইজতেমাও করতে পারেনি। ইজতেমা আয়োজনের সুযোগও পেয়েছে কড়া শর্তে।

বিশ্ব ইজতেমা ২০২৫ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে তিনটি সিদ্ধান্তের কথা উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিদ্ধান্তগুলো হলো- তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ে নেজামের অনুসারীরা (মাওলানা মোহাম্মদ জোবায়েরের অনুসারী) ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া ইজতেমা ৫ ফেব্রুয়ারি সম্পন্ন করে ৬ ফেব্রুয়ারি বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এরপর ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব মাওলানা সাদের অনুসারীরা ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। 

তবে মাওলানা সাদের অনুসারীরা আগামী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা ও তাবলিগি কার্যক্রম টঙ্গীর ইজতেমা ময়দানে করতে পারবেন না। এই শর্তপূরণ সাপেক্ষে শুধু ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি ইজতেমা করতে পারবেন এবং ২০ ফেব্রুয়ারি টঙ্গীর ইজতেমা ময়দান মাওলানা মুহাম্মদ জোবায়েরের অনুসারীদের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন: তুরাগ পাড়ে চোখের পানিতে ক্ষমা প্রার্থনা মুসল্লিদের


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App