×

জাতীয়

শিগগিরই ইন্টারপোলের রেড নোটিশ জারি হবে : আইজিপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪০ পিএম

শিগগিরই ইন্টারপোলের রেড নোটিশ জারি হবে : আইজিপি

ছবি: সংগৃহীত


পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কিছু আসামির বিষয়ে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ জানিয়েছি। তারা এটা প্রসেস করছেন। আমার বিশ্বাস অচিরেই ইন্টারপোলের নোটিশ জারি হবে।

বুধবার রাজধানীর গুলশানে পুলিশ প্লাজায় অবস্থিত নৌ-পুলিশের সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, নোটিশ জারি হলে তখন সংশ্লিষ্ট দেশের পুলিশের একটি নৈতিক দায়িত্ব হবে এসব আসামি গ্রেফতার করার। আমার বিশ্বাস সংশ্লিষ্ট দেশের তাদের গ্রেফতার করবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উত্তরার ঘটনা তদন্ত করা হচ্ছে, এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারাগারের ঘটনায়ও একইভাবে ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.জাহাঙ্গীর আলম চৌধুরী।

এর আগে নৌ-পুলিশের সদর দপ্তরে আয়োজিত মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা নৌ পুলিশের জনবল ও নৌযান সংকটসহ বিভিন্ন সমস্যার কথা ধৈর্য্য সহকারে শোনেন এবং সমাধানের প্রতিশ্রুতি দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা মতবিনিময় সভায়  উপস্থিত ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচন নিয়ে মুখ খুললেন ডাকসু ভিপি সাদিক কায়েম

স্থানীয় নির্বাচন নিয়ে মুখ খুললেন ডাকসু ভিপি সাদিক কায়েম

সালাম ও ‘ইনশাআল্লাহ’ বলায় পুলিশ কর্মকর্তাকে বদলি

সালাম ও ‘ইনশাআল্লাহ’ বলায় পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জনপ্রতিনিধির যোগ্যতায় ডিগ্রি কতটা জরুরি?

জনপ্রতিনিধির যোগ্যতায় ডিগ্রি কতটা জরুরি?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App