×

জাতীয়

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিসের কাজ শুরু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৪:৪৪ পিএম

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিসের কাজ শুরু

ছবি: সংগৃহীত

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হলো জাতিসংঘের মানবাধিকার কমিশন কার্যালয়ের (ইউএনএইচসিআর) মিশন। শুক্রবার (১৮ জুলাই) বিকালে এ সংক্রান্ত তিন বছরের সমঝোতা চুক্তি সই করেছে বাংলাদেশ ও ইউএনএইচসিআর।

এর আগে বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৩তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। সমঝোতা স্মারকটিতে জাতিসংঘের পক্ষে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার টুর্ক এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্বাক্ষর করেন।

জানা যায়, বাংলাদেশকে মানবাধিকার বিষয়ে সুরক্ষা সহায়তা দিতেই এ সমঝোতা স্মারক সই হয়েছে। নতুন এ মিশন বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে। 

গত বছরের আগস্ট মাস থেকে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার দপ্তরের সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মানবাধিকার, সংস্কার এগিয়ে নেয়া এবং গণবিক্ষোভ দমনের ঘটনার তথ্য-অনুসন্ধান চালাতে বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করছে সংস্থাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেষ ধাপে নবম পে-স্কেল, গেজেট হচ্ছে কবে?

শেষ ধাপে নবম পে-স্কেল, গেজেট হচ্ছে কবে?

হাসিনার আমলের চুক্তি পর্যালোচনা প্রসঙ্গে ভারতের বার্তা

হাসিনার আমলের চুক্তি পর্যালোচনা প্রসঙ্গে ভারতের বার্তা

রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ

রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ

ইন্দোনেশিয়ার নৌবহরে প্রথম বিমানবাহী রণতরী

ইন্দোনেশিয়ার নৌবহরে প্রথম বিমানবাহী রণতরী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App