×

রাজধানী

তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, সন্দেহভাজন ২৩ জন আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম

তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, সন্দেহভাজন ২৩ জন আটক

ফাইল ছবি

রাজধানীর ফার্মগেটে তেজগাঁও মসজিদে গোপন বৈঠক চলাকালে ২৩ জনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে তেজগাঁও বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিরা কোন সংগঠনের সঙ্গে যুক্ত, তা এখনো নিশ্চিত করা হয়নি। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

আরও পড়ুন: নভেম্বরে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, আটক ২৩ জন উগ্রবাদী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিটিটিসির একাধিক টিম রয়েছে। এ বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই চলছে।

এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, তেজগাঁও মসজিদ থেকে গোপন বৈঠক চলাকালে সন্দেহজনক জঙ্গি হিসেবে ২৩ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানবে কবে

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানবে কবে

রোনালদোকে নিয়েই পথচলা পর্তুগালের নতুন কোচের

রোনালদোকে নিয়েই পথচলা পর্তুগালের নতুন কোচের

তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, সন্দেহভাজন ২৩ জন আটক

তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, সন্দেহভাজন ২৩ জন আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App