×

রাজধানী

রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম

রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ

ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী, মহাখালী ও আগারগাঁওয়ে পৃথক ঘটনায় একাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যাত্রাবাড়ী থানার সামনে একাধিক হাতবোমা, আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে এবং মহাখালীতে সড়কে হাতবোমা বিস্ফোরিত হয়।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা বলেছেন থানার ডিউটি অফিসার এসআই মো. হাসানুর।

তিনি বলেন, “একাধিক বিস্ফোরণের শব্দ পেয়েছি, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন।”

তবে কোন দিক থেকে কে বা কারা হাতবোমা ছুড়েছে সেটি নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

এর আগে সন্ধ্যায় প্রায় একই সময়ে ঢাকার মহাখালী ও আগারগাঁও বেতার ভবনের সামনেও হাতবোমা বিস্ফোরণের খবর দিয়েছে পুলিশ।

আরও পড়ুন: তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, সন্দেহভাজন ২৩ জন আটক

সন্ধ্যা ৬টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে একটি হাতবোমা নিচে ফেলা হলে সেটি বিস্ফোরিত হয় বলে জানান বনানী থানার এসআই মো. তারেক।

তিনি বলেন, “কেউ উপর থেকে ককটেল নিচে মেরেছে। আমাদের টিম ঘটনাস্থলে কাজ করছে।”

প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে একটি হাতবোমা বিস্ফোরণের তথ্য দিয়েছেন শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম।

তিনি বলেন, “একটি ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। পুলিশের টিম ঘটনাস্থলে কাজ করছে, বিস্তারিত তথ্য এখনো পাইনি।”

এর আগে দুপুরে জুমার নামাজের পর পর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে দুটি হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কোন ঘটনাতেই হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

শেষ ধাপে নবম পে-স্কেল, গেজেট হচ্ছে কবে?

শেষ ধাপে নবম পে-স্কেল, গেজেট হচ্ছে কবে?

হাসিনার আমলের চুক্তি পর্যালোচনা প্রসঙ্গে ভারতের বার্তা

হাসিনার আমলের চুক্তি পর্যালোচনা প্রসঙ্গে ভারতের বার্তা

রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ

রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App