×

জাতীয়

দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১০:৫০ এএম

দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক আজ

ছবি : সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ফের বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার (৫ অক্টোবর) আয়োজিত এ বৈঠকে রাজনৈতিক দলগুলো একমত না হলে শেষ পর্যন্ত সরকারই নেবে চূড়ান্ত সিদ্ধান্ত।

অন্তবর্তী সরকার ছয়টি সংস্কার কমিশনের চেয়ারম্যানকে নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে গত ১৫ ফেব্রুয়ারি থেকে আলোচনায় বসে কমিশন। এ পর্যন্ত ৮৪টি প্রস্তাবে ঐকমত্য হলেও মৌলিক অনেক বিষয়ে দলগুলোর মতভিন্নতা রয়ে গেছে।

সবচেয়ে বড় জটিলতা দেখা দিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। সংসদেই চূড়ান্ত ফয়সালা চায় বিএনপি। অন্যদিকে সাংবিধানিক আদেশ বা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আইনি বাধ্যবাধকতা চাইছে জামায়াত, এনসিপি-সহ আরো কয়েকটি দল।

আরো পড়ুন : আমরা শহিদুল আলম ও গাজার পাশে আছি: প্রধান উপদেষ্টা

এমন পরিস্থিতিতে আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার জানান, আলোচনায় ঐকমত্যে পৌঁছানো না গেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব সরকারের হাতে তুলে দেয়া হবে। তার মতে, জুলাই সনদের ব্যাপারে সিদ্ধান্ত ঝুলে থাকলে দেশ গভীর রাজনৈতিক সংকটে পড়বে।

অন্যদিকে, জুলাই সনদ নিয়ে সংকটের জন্য কমিশনের উচ্চাকাঙ্ক্ষাকেই দায়ী করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ। তিনি মনে করেন, দলগুলোর ভোটাভুটির মাধ্যমে সমস্যার সমাধান করা যেতে পারে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App